admin
১৬ মার্চ ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিতর্কিত স্লোগানের বস্তা :দায় শিকার কমলনগর উপজেলা এলএস ডি র, বললেন জনবল সংকটেই ভুল ‘সদর গোডাউনের পাঠানো চাল নিয়ে প্রশ্ন

  1.  সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় ঈদ উপলক্ষে বিতরণের জন্য আসা ভিজিএফের চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্বলিত “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” স্লোগানটি লেখা থাকতে দেখা গেছে । লক্ষ্মীপুর, রংপুরের পীরগাছা ও নাটোরের নলডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে ।(Vulnerable Group Feeding) কর্মসূচির চালের বস্তায় পুরোনো শাসনামলের স্লোগান ছাপা থাকায় স্থানীয় পর্যায়ে সমালোচনা ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে । খাদ্য অধিদপ্তরের গুদাম থেকে পুরোনো মজুত থাকা অবস্থায় এই বস্তাগুলো সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা। অনেক ক্ষেত্রে পুরোনো নাম ও স্লোগান রং দিয়ে মুছে না দেওয়ায় এই ভুলটি হয়েছে ।এই চালগুলো উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণের জন্য পাঠানো   ।

সম্প্রতি শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা বিতর্কিত বস্তায় চাল বিতরণের ঘটনায়  তদন্তের মুখে পড়া কমলনগর উপজেলা এলএস ডি নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, এটি ছিল অনিচ্ছাকৃত এবং জনবল সংকটের কারণেই ঘটেছে।

একই সঙ্গে তিনি জানান, এই বিতর্কিত বস্তাগুলো তাঁর নিজের গোডাউনের মজুত থেকে তোলা হয়নি; বরং জেলা / সদর গোডাউন থেকে পাঠানো চালের বস্তা তিনি বিতরণ করেছেন মাত্র। এখন আইনি জটিলতায় আটকা পড়া এই কর্মকর্তার বয়ানে উঠে এসেছে প্রশাসনের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ও বাস্তবতার চিত্র।
তদন্তের মুখে পড়া কমলনগর উপজেলা এলএস ডি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন,

“আমি দায় এড়াতে চাই না। আমার গোডাউন থেকে বিতরণ করা কিছু বস্তায় ওই লেখা ছিল। কিন্তু সেটা কি ইচ্ছাকৃত ছিল? মোটেও না। আমার অধীনে মাত্র ৪-৫ জন কর্মচারী। গোডাউনে চালের স্তূপ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে বারবার চাপ পড়ছিল ‘স্টক খালি করো, নতুন চাল আসবে’। লেখা মুছতে গেলে সময় লাগত, জনবলও নেই। তাই কী আর করব! বাধ্য হয়ে বিতরণ করেছি।”কমলনগর উপজেলা এলএস ডি আরও জানান, সম্প্রতি সদর গোডাউন থেকে বিতরণের জন্য বিপুল পরিমাণ চাল পাঠানো হয়, যার অধিকাংশ বস্তাতেই ছিল বিতর্কিত লেখা।

আমি যখন সদর থেকে চাল পেয়েছি, তখন তো সেটা আমার হাতে এসেছে তৈরি অবস্থায়। আমার কি ক্ষমতা আছে সদর অফিসের পাঠানো চালের —বস্তা পরীক্ষা করার? অথবা শত শত বস্তা থেকে লেখা মুছে ফেলার মতো জনবল কোথায় পাব? এখন তদন্ত হচ্ছে আমার বিরুদ্ধে, অথচ যে সদর অফিস থেকে এই বস্তা পাঠিয়েছে, তাদের কোনো তদন্ত হচ্ছে না কেন?”

জানা গেছে, খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মৌখিকভাবে বস্তা পরিবর্তন বা লেখা মুছে ফেলার কথা বললেও, লিখিত কোনো নির্দেশনা বা অতিরিক্ত জনবল বরাদ্দ দেয়নি। ফলে মাঠপর্যায়ের কর্মকর্তারা কার্যকরীভাবে কিছুই করতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন খাদ্য কর্মকর্তা বলেন,

“উপর থেকে বলে দেওয়া সহজ, কিন্তু বাস্তবে নামার সময় কেউ থাকে না। আমরা যারা মাঠে কাজ করি, তাদের সামনে হয় নির্দেশ অমান্য করার অপরাধ, না হয় দায়িত্ব পালনের অপরাধ— এই দ্বৈত সংকট। এখন তদন্ত হচ্ছে আমাদেরই।”

আইন বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় সদর গোডাউন থেকে শুরু করে খাদ্য মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায় পর্যন্ত অনেকের ভূমিকা আছে। কিন্তু বিভাগীয় তদন্তের আওতায় আনা হচ্ছে শুধু মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। এটাকে বলা যায় প্রশাসনের ‘স্কেপগোট’ সিনড্রোম, যেখানে বড় ভুলের দায় নিতে হয় ছোট কর্মকর্তাদের।

কমলনগর এলএস ডি বলেন,

“আমার পরিবার, সন্তান নিয়ে চিন্তায় আছি। আমি চাকরি নিয়ে নয়, সততার সঙ্গেই কাজ করেছি। প্রশাসনের উচিত পুরো ঘটনার শিকড় পর্যন্ত তদন্ত করা, শুধু আমার মতো একজন ফিল্ড অফিসারকে দায়ী করে থেমে না যাওয়া। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।
জনবল সংকট, উচ্চ পর্যায়ের পাঠানো বস্তা, এবং প্রশাসনিক চাপ— এই তিন কারণে একজন খাদ্য কর্মকর্তা আজ অপরাধীর কাঠগড়ায়। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। কিন্তু প্রশ্ন হলো: যিনি শুধু নির্দেশ পালন করেছেন, তিনিই কি একমাত্র দায়ী? নাকি দায় নিতে হবে সেই ব্যবস্থাকেও, যার ফাঁক গলে এই বিতর্কিত বস্তা বিতরণের অনুমতি পেয়েছে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে, কে সত্যিই শিকার আর কে অপরাধী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কিত স্লোগানের বস্তা :দায় শিকার কমলনগর উপজেলা এলএস ডি র, বললেন জনবল সংকটেই ভুল ‘সদর গোডাউনের পাঠানো চাল নিয়ে প্রশ্ন

মাদ্রাসা শিক্ষকের সিসিটিভির ফুটেজ নিয়ে রামগতি উপজেলা তোলপাড়

দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বি”রু”দ্ধে আনা অ”ভি”যোগ ভিত্তিহীন

জনপ্রশাসন উপদেষ্টার নিজ এলাকায় প্রথম সফর: দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার

লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা পানি সম্পদ মন্ত্রীর সিনিয়র সহকারী সচিব পদে নিয়োগ

রায়পুরে সাংবাদিক পরান মাহমুদের বাসায় গুলিবর্ষণ নিরাপত্তাহীন তার পরিবার

বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই।

আশরাফ উদ্দিন নিজানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা পর্ব- ১ 

হয় ওসি থাকবে নতুবা অপরাধী থাকবে-ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান

১০

খায়রুল আলম রফিকের নেতৃত্বে সারাদেশে সাংবাদিকদের আইনি সহায়তা প্রদান করা হচ্ছে

১১

লক্ষ্মীপুরের কমলনগরে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদের বিরুদ্ধে ৩৩ লাখ টাকার একাধিক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি

১২

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা সম্পন্ন

১৩

​তানিয়া রবের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা: নব্য ফ্যাসিবাদের পদধ্বনি ……শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

১৪

বিএনপি-জেএসডি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৩

১৫

রামগতিতে ফের জেএসডি কার্যালয় ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের প্রতিবাদে তানিয়া রবের সংবাদ সম্মেলন

১৬

উদ্যোক্তাদের জন উদ্যোক্তাদের জন্য নানান সেবা নিয়ে এসএমই মেলায় ইসলামী ব্যাংক

১৭

কমলনগরে খাদ্যগুদামের চাল ব্যবসায়ীর গোডাউনে ॥

১৮

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান

১৯

নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাথে সাংবাদিকদের প্রেস ব্রিফিং

২০