admin
৩০ জানুয়ারী ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির  ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ যদি তাদের পবিত্র মুল্যবান ভোট দিয়ে   নির্বাচিত করে তাহলে আমরা আমরা এ জাতিকে আর বিভক্ত হতে দিবো না। আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই

শুক্রবার (৩০জানুয়ারী) বিকেলে লক্ষ্মীপুরে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আয়োজনে শহরের লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।জামায়াত আমির বলেন, আমরা যুবদকের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই। যুবকরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিবো না। তোমরা বেকার ভাতা পাওয়ার জন্য কোনো দাবি জানাও নাই। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদের অপমাণিত করতে চাই না। আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, তাদের সকলকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা কথা দিয়ছিলাম, আমরা জুলাইযোদ্ধাদের আমাদের অন্তরে জায়গা করে দিবো। আমরা কথা রেখেছি। আমরা জুলাইকে কবুল করে নিয়েছি। এ জুলাই এসে জনগনকে মুক্তি দিয়েছে। জুলাই এসেছিলো বলেই আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। জুলাই এসেছিলো বলেই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু কেউ কেউ আছেন জুলাইযোদ্ধাদের স্বীকার করতে চান না। যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কারও কারও স্বপ্ন দেখা। তারা তাদেরকে অস্বীকার করছেন, লজ্জা! এটা মেনে নেওয়া যায় না।

জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি এডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি আবু সাদেক কায়েম, চাকসু ভিপি ইব্রাহিম রনি, জাকসু জিএস মাজহারুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা শিক্ষকের সিসিটিভির ফুটেজ নিয়ে রামগতি উপজেলা তোলপাড়

দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বি”রু”দ্ধে আনা অ”ভি”যোগ ভিত্তিহীন

জনপ্রশাসন উপদেষ্টার নিজ এলাকায় প্রথম সফর: দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার

লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা পানি সম্পদ মন্ত্রীর সিনিয়র সহকারী সচিব পদে নিয়োগ

রায়পুরে সাংবাদিক পরান মাহমুদের বাসায় গুলিবর্ষণ নিরাপত্তাহীন তার পরিবার

বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই।

আশরাফ উদ্দিন নিজানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা পর্ব- ১ 

হয় ওসি থাকবে নতুবা অপরাধী থাকবে-ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান

খায়রুল আলম রফিকের নেতৃত্বে সারাদেশে সাংবাদিকদের আইনি সহায়তা প্রদান করা হচ্ছে

১০

লক্ষ্মীপুরের কমলনগরে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদের বিরুদ্ধে ৩৩ লাখ টাকার একাধিক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি

১১

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা সম্পন্ন

১২

​তানিয়া রবের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা: নব্য ফ্যাসিবাদের পদধ্বনি ……শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

১৩

বিএনপি-জেএসডি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৩

১৪

রামগতিতে ফের জেএসডি কার্যালয় ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের প্রতিবাদে তানিয়া রবের সংবাদ সম্মেলন

১৫

উদ্যোক্তাদের জন উদ্যোক্তাদের জন্য নানান সেবা নিয়ে এসএমই মেলায় ইসলামী ব্যাংক

১৬

কমলনগরে খাদ্যগুদামের চাল ব্যবসায়ীর গোডাউনে ॥

১৭

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান

১৮

নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাথে সাংবাদিকদের প্রেস ব্রিফিং

১৯

দেশের মাটিতে পা রাখতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

২০