admin
৮ ডিসেম্বর ২০২৫, ৭:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগতিতে ফের জেএসডি কার্যালয় ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের প্রতিবাদে তানিয়া রবের সংবাদ সম্মেলন

 

লক্ষ্মীপুরের রামগতিতে ফের জেএসডির কার্যালয় ভাঙচুর ও বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের মারধর,হুমকি-ধমকির বিষয়ে সংবাদ সম্মেলন করে তার প্রতিবাদ জানিয়েছেন দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।

রবিবার(৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে আ স ম আবদুর রবের রামগতির বাসভবনে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় তিনি সোমবার বিকালে তাদের দলীয় জনসভা বানচাল ও জনস্রোত কমাতে বিভিন্ন স্থানে পরিকল্পিত হামলা করার অভিযোগ করেন। বাস মালিক সমিতি’র নেতাদেরকেও বাস না দিতে হুমকি দিয়েছেন বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তানিয়া রব বলেন, যারা এখানে নির্বাচনে প্রার্থী হবে কোন অসুবিধা নেই। কিন্তু কাউকে ঢুকতে দিবেননা,কাউকে অফিস করতে দিবেননা,কথা বলবেন ভিন্নভাবে এটা ঠিক না। আমাদের নেতা-কর্মীরা এতো ধৈর্যের পরিচয় দিয়েছে।আমি সে জন্য নিজেকে সার্থক মনে করবো।
তিনি বলেন, যদি শক্তির পরীক্ষা করেন সেটা কম নেই আমাদের। কিন্তু আমরা বলছি, নির্বাচনী মাঠে কখনোই মারামারি হাতাহাতি মুল উপসর্গ হতে পারেনা। যখন মানুষের কিছু আর আংশিক থাকেনা তখন সে নোংরামিতে মেতে উঠে। আমাদের নেতা-কর্মীরা সেখান থেকে দুরে আছে সেজন্য তাদেরকে অভিনন্দন।
আর নোংরামি যারা করছেন,তাদের কারা অভিভাবক, কে তাদের প্রশ্রয় দিচ্ছে, আমরা তা জানি কিন্তু নাম বলতে চাইনা। নির্দেশ, প্রশ্রয় ছাড়া কেউ এগুলা এমনি করেনা। আমরা ভোটারদের কাছে যাবো,তারা ভালো লাগলে ভোট দিবে।তাদের পছন্দমতো নেতা নির্বাচন করবে কিন্তু মারামারি হানাহানি করে নয়।

তিনি বলেন, ফ্যাসিস্ট পালিয়েছে কিন্তু জেএসডির অফিস ভাংচুর ও দলের নেতা কর্মীদের ওপর হামলা কি ফ্যাসিজম নয়? সংঘাত সহিংসতা কারো জন্য মঙ্গলজনক নয়। তিনি এসব হামলার ইন্ধনদাতার নাম উল্লেখ না করে তাদের সতর্ক করে শান্তিপূর্ণ, সহাবস্থানের ভিত্তিতে ও গণতান্ত্রিক মুল্যবোধকে সম্মান জানিয়ে রাজনীতি করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আবি আবদুল্লাহ, উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, অধ্যক্ষ আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভাবলু ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা শিক্ষকের সিসিটিভির ফুটেজ নিয়ে রামগতি উপজেলা তোলপাড়

দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বি”রু”দ্ধে আনা অ”ভি”যোগ ভিত্তিহীন

জনপ্রশাসন উপদেষ্টার নিজ এলাকায় প্রথম সফর: দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার

লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা পানি সম্পদ মন্ত্রীর সিনিয়র সহকারী সচিব পদে নিয়োগ

রায়পুরে সাংবাদিক পরান মাহমুদের বাসায় গুলিবর্ষণ নিরাপত্তাহীন তার পরিবার

বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই।

আশরাফ উদ্দিন নিজানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা পর্ব- ১ 

হয় ওসি থাকবে নতুবা অপরাধী থাকবে-ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান

খায়রুল আলম রফিকের নেতৃত্বে সারাদেশে সাংবাদিকদের আইনি সহায়তা প্রদান করা হচ্ছে

১০

লক্ষ্মীপুরের কমলনগরে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদের বিরুদ্ধে ৩৩ লাখ টাকার একাধিক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি

১১

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা সম্পন্ন

১২

​তানিয়া রবের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা: নব্য ফ্যাসিবাদের পদধ্বনি ……শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

১৩

বিএনপি-জেএসডি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৩

১৪

রামগতিতে ফের জেএসডি কার্যালয় ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের প্রতিবাদে তানিয়া রবের সংবাদ সম্মেলন

১৫

উদ্যোক্তাদের জন উদ্যোক্তাদের জন্য নানান সেবা নিয়ে এসএমই মেলায় ইসলামী ব্যাংক

১৬

কমলনগরে খাদ্যগুদামের চাল ব্যবসায়ীর গোডাউনে ॥

১৭

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান

১৮

নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাথে সাংবাদিকদের প্রেস ব্রিফিং

১৯

দেশের মাটিতে পা রাখতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

২০