রামগতিতে মাদ্রাসা শিক্ষক ও ইসলামি আন্দোলন রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ শাহাদাত হোসেন জামিলের শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থার সিসি ফুটেজ ভাইরাল।
সিসিটিভি ফুটেজ ঘিরে তোলপাড়
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি মাদ্রাসাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ইসলামি আন্দোলন বাংলাদেশ রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং আলেকজান্ডার দারুল কুরআন ইসলামীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শাহাদাত হোসেন জামিলের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগ উঠেছে।
জানা যায়, রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকায় আলেকজান্ডার বালিকা উচ্চ বিদ্যালয় রোডে অবস্থিত আলেকজান্ডার দারুল কুরআন ইসলামীয়া মাদ্রাসার নিজ অফিস কক্ষে এই ঘটনা ঘটে।
মাদ্রাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে ওই নারী শিক্ষার্থীর সঙ্গে তার আপত্তিকর অবস্থার দৃশ্য ধরা পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র আরও জানায়, মাওলানা শাহাদাত হোসেন জামিল রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাজী রৌশন আলী জামে মসজিদের সভাপতির দায়িত্বেও রয়েছেন। ঘটনার পর থেকে তাকে এলাকায় দেখা যাচ্ছে না এবং তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন