admin
৮ ডিসেম্বর ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি-জেএসডি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৩

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভায় অংশ নিতে আসার পথে নেতাকর্মীদের ওপর একাধিক স্থানে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে অন্তত ১৬টি মাইক্রোবাস

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ একজন আব্দুল মান্নানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন চরপোড়াগাছা ইউনিয়ন জেএসডি ছাত্রলীগ নেতা মো. ফয়সাল, ইবনে হাছান মোহন, চররমিজ ইউনিয়নের হাসানসহ অন্তত ১৫ জন।

জানা যায়, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জেএসডির প্রার্থীকে কেন্দ্র করে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভার আয়োজন করা হয়। সেই সভায় অংশ নিতে যাওয়ার সময় পথে পথে নেতাকর্মীদের বহনকারী যানবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেএসডি সহ-সভাপতি তানিয়া রব মামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে হামলাকারীদের প্রকাশ্যে বিচারের ঘোষণা দেন।

জেএসডির রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু বলেন, বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের অনুসারীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

এদিকে হামলার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা শিক্ষকের সিসিটিভির ফুটেজ নিয়ে রামগতি উপজেলা তোলপাড়

দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বি”রু”দ্ধে আনা অ”ভি”যোগ ভিত্তিহীন

জনপ্রশাসন উপদেষ্টার নিজ এলাকায় প্রথম সফর: দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার

লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা পানি সম্পদ মন্ত্রীর সিনিয়র সহকারী সচিব পদে নিয়োগ

রায়পুরে সাংবাদিক পরান মাহমুদের বাসায় গুলিবর্ষণ নিরাপত্তাহীন তার পরিবার

বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই।

আশরাফ উদ্দিন নিজানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা পর্ব- ১ 

হয় ওসি থাকবে নতুবা অপরাধী থাকবে-ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান

খায়রুল আলম রফিকের নেতৃত্বে সারাদেশে সাংবাদিকদের আইনি সহায়তা প্রদান করা হচ্ছে

১০

লক্ষ্মীপুরের কমলনগরে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদের বিরুদ্ধে ৩৩ লাখ টাকার একাধিক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি

১১

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা সম্পন্ন

১২

​তানিয়া রবের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা: নব্য ফ্যাসিবাদের পদধ্বনি ……শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

১৩

বিএনপি-জেএসডি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৩

১৪

রামগতিতে ফের জেএসডি কার্যালয় ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের প্রতিবাদে তানিয়া রবের সংবাদ সম্মেলন

১৫

উদ্যোক্তাদের জন উদ্যোক্তাদের জন্য নানান সেবা নিয়ে এসএমই মেলায় ইসলামী ব্যাংক

১৬

কমলনগরে খাদ্যগুদামের চাল ব্যবসায়ীর গোডাউনে ॥

১৭

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান

১৮

নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাথে সাংবাদিকদের প্রেস ব্রিফিং

১৯

দেশের মাটিতে পা রাখতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

২০