admin
৩০ অগাস্ট ২০২২, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বারপাখিয়া দাখিল মাদ্রাসায় জেলা শিক্ষা অফিসারের ঝটিকা পরিদর্শন তদন্ত কমিটি গঠনের আশ্বাস

লিমন হোসেন

স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার পদসহ অন্যান্য পদে অবৈধভাবে শিক্ষক নিয়োগের বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পরিপেক্ষিতে ঝটিকা পরিদর্শনে আসেন জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম। মঙ্গলবার(৩০ আগষ্ট)বেলা ১২টার দিকে তিনি মাদ্রাসা প্রাঙ্গনে প্রবেশ করেন। এ সময়ে তিনি মাদ্রাসার বিভিন্ন শ্রেনীকক্ষ,পাঠদান ও অবকাঠামোগত দিক ঘুরফিরে দেখেন। পরবর্তিতে মাদ্রাসার অফিস কক্ষে বসে ম্যানেজিং কমিটির বর্তমান ও সাবেক সভাপতি ও শিক্ষকমন্ডলীর সাথে প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করেন। প্রচন্ড গরমে শ্রেনীকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের জন্য জেলা শিক্ষা অফিসার ফ্যান ও প্রতিষ্ঠানের দরজার ব্যবস্থা করেন। এ সময়ে প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্যের ব্যপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান,দূর্নীতি করে কেউ পার পাবে না। প্রতিষ্ঠানের সমস্ত কাগজপত্র তলব করেছি এবং তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখব।
উল্লেখ্য,প্রতিষ্ঠানে বর্তমান সুপার মাদ্রাসার সহসুপার মোহাম্মদ হাফিজুর রহমানকে ২০১৯ সালে নিয়োগ দেন এবং তার নিয়োগপত্র ব্যাকডেটে ৩০ সেপ্টেম্বর ২০১৫ সালে দেখান। ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর সহসুপার পদে নিয়োগ দেন মোহাম্মদ রুহুল আমিনকে। জানা যায়, তিনি অত্র প্রতিষ্টানে প্রায় আড়াই বছর চাকরী করে ২০১৭ সালের শেষে প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে বাধ্য হন। এক বছর পর ২০১৯ সালে এসে অত্যান্ত চাতুরতার সাথে সহ-সুপার পদে হাফিজুর রহমানসহ গোলাম মর্তুজা,নাসির উদ্দীন ও শামিম হোসেনকে সহকারী শিক্ষক পদে নগদ অর্থের বিনিময়ে নিয়োগ দেন মাদ্রাসা সুপার আবুল কালাম। ঐ সময় নিয়োগ বোর্ড ঝিনাইদহ সরকারী বালিকা বিদ্যালয়ে হয়ে থাকলেও সেখানে লিখিত কিংবা ভাইভা কোন পরীক্ষায় অংশগ্রহন করেননি বর্তমান নিয়োগ প্রাপ্তরা। তবে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে গঠিত নিয়োগ বোর্ডের আদলে বর্তমান সহসুপারসহ অন্যান্য নিয়োগ দেখানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন মাদ্রাসা সুপার। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক আনোয়ার হোসেন ও আলমগীর হোসেনের তৃতীয় বিভাগ থাকলেও নিয়ম বর্হিভূতভাবে নিয়োগ দিয়েছেন এই সুপার। জেলা শিক্ষা অফিসারের মাদ্রাসা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা ও জেলা শিক্ষা অফিসের ২ কর্মকর্তা।
বারপাখিয়া দাখিল মাদ্রাসাটিতে মোট ৭ জনের নিয়ম বর্হিভূতভাবে নিয়োগের বিরুদ্ধে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি উঠেছে সর্বমহলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা শিক্ষকের সিসিটিভির ফুটেজ নিয়ে রামগতি উপজেলা তোলপাড়

দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বি”রু”দ্ধে আনা অ”ভি”যোগ ভিত্তিহীন

জনপ্রশাসন উপদেষ্টার নিজ এলাকায় প্রথম সফর: দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার

লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা পানি সম্পদ মন্ত্রীর সিনিয়র সহকারী সচিব পদে নিয়োগ

রায়পুরে সাংবাদিক পরান মাহমুদের বাসায় গুলিবর্ষণ নিরাপত্তাহীন তার পরিবার

বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই।

আশরাফ উদ্দিন নিজানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা পর্ব- ১ 

হয় ওসি থাকবে নতুবা অপরাধী থাকবে-ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান

খায়রুল আলম রফিকের নেতৃত্বে সারাদেশে সাংবাদিকদের আইনি সহায়তা প্রদান করা হচ্ছে

১০

লক্ষ্মীপুরের কমলনগরে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদের বিরুদ্ধে ৩৩ লাখ টাকার একাধিক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি

১১

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা সম্পন্ন

১২

​তানিয়া রবের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা: নব্য ফ্যাসিবাদের পদধ্বনি ……শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

১৩

বিএনপি-জেএসডি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৩

১৪

রামগতিতে ফের জেএসডি কার্যালয় ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের প্রতিবাদে তানিয়া রবের সংবাদ সম্মেলন

১৫

উদ্যোক্তাদের জন উদ্যোক্তাদের জন্য নানান সেবা নিয়ে এসএমই মেলায় ইসলামী ব্যাংক

১৬

কমলনগরে খাদ্যগুদামের চাল ব্যবসায়ীর গোডাউনে ॥

১৭

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান

১৮

নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাথে সাংবাদিকদের প্রেস ব্রিফিং

১৯

দেশের মাটিতে পা রাখতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

২০